ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে “রাইটস অ্যান্ড সোশ্যাল সেফটি নেট সার্ভিসেস” প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধি খাগড়াছড়ি ::
মে ১৩, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সেবা প্রাপ্তির বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস হলরুমে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে “Training on Rights and Social Safety Net Services” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনুচিং মারমা। সমাপনী বক্তব্য রাখেন খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশনের উপদেষ্টা ও হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা।

সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (টিবি-লেপ) পরেশ চাকমার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা উত্থান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের প্রকল্প ম্যানেজার পরশ চাকমা, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বীর মোহন ত্রিপুরা, সহকারী কর্মকর্তা তাতুলি ত্রিপুরাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

প্রশিক্ষণে কুষ্ঠরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেবা প্রাপ্তির প্রক্রিয়া, মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।