কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন ‘প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। আগুনে ক্যাফেটির ভেতরের সমস্ত আসবাবপত্র, আধুনিক ডেকোরেশন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে ক্যাফের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
এরপর ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ক্যাফেটির প্রায় সবকিছুই পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা- রেস্তোরাঁর ভেতরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।