মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যেতে হবে : দীপ্তি

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যেতে হবে : দীপ্তি

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের একটি কথাই বারবার বলে যাচ্ছেন রাষ্ট্র কাঠামোসহ বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এখানে স্পষ্ট করে লেখা আছে, কীভাবে আগামী দিনে দেশ চলবে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে কাজ করে যেতে হবে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আগামী ২৭ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দান থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী সফল করার আহ্বান জানান।

মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মিয়া মোহাম্মদ হারুন, জসিমুল হক কিশোর, মুজিবুর রহমান, অরূপ বড়ুয়া, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, জমির উদ্দিন আহমেদ মানিক, তানভীর মল্লিক, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, জসিম উদ্দিন সাগর, ইফতেখার শাহরিয়ার আজম, মহিউদ্দিন মুকুল, গাজী ফারুক, সাবেক সাবেক সহ সম্পাদক মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর আলম বাবু,মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, মিজানুর রহমান দুলাল, গোলজার হোসেন মিন্টু, হামিদুল হক, মোহাম্মদ ইউসুফ, আনোয়ার হোসেন আনু, জাহাঙ্গীর কবির মানিক, হাফেজ কামাল উদ্দিন, সাইদুল ইসলাম, মিফতাহ উদ্দীন টিটু, মোহাম্মদ বেলাল, ইয়াসিন আজাদ, সাবেক সদস্য শাবাব ইয়াজদানি, সাইদুল হক শিকদার, কলিম উল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুব খান জনি, আব্দুল করিম, থানা যুবদলের সাবেক আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, শফিউল আজম, বজল আহমেদ, কুতুব উদ্দিন, খুরশিদ আলম, মোশাররফ আমিন সোহেল, সদস্য সচিব মনজুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, মোহাম্মদ মুছা, মোহাম্মদ রাশেদ, তাজুল ইসলাম তাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেল, নুর খান, সাইফুল আলম রুবেল, মোর্শেদ কামাল, মুস্তাকিম মাহমুদ, ইউনুছ মুন্না, নুরুদ্দিন শরিফ দিদার, শফিকুর রহমান, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আবু বক্কর বাবু, এস এম আলী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আকতার, জহিরুল ইসলাম জহির, বাদশা আলমগীর, রাসেল খান, আবু তৌহিদ, দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram