বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা ধরা

কর্ণফুলীতে যুবলীগ-ছাত্রলীগের তিন নেতা ধরা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— উপজেলার চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ড আজিপুর রহমানের বাড়ির আব্দুল নবীর ছেলে আরমান হোসাইন (৩০), জুলধা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইয়াছিনের ছেলে নুর উদ্দিন কাজল (২৮) এবং পশ্চিম সেন্নার বাড়ি এলাকার মনির আহম্মেদের ছেলে নূর মোহাম্মদ নাঈম (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আরমান যুবলীগের সংগঠক, কাজল নিষিদ্ধ ছাত্রলীগের কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নাঈম জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram