পটিয়ায় বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলা, সাজাপ্রাপ্ত ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে পটিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শহিদুল আলম প্রকাশ রিপন (৪৫) ও ফরিদুল আলম (৪৫)কে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পটিয়া থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। একই দিন রাতে পুলিশের আরেকটি আভিযানে ওয়ারেন্টভুক্ত আরো ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. ইদ্রিস, মিসেস নাহিদা আক্তার, মো. বেলাল হোসেন, মো. ওসমান গনি চৌধুরী, কাঞ্চনা মালা তালুকদার (৫০)।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। পটিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি অভিযান চলবে।









