বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচলাইশ থানার স্টোরে আগুন

পাঁচলাইশ থানার স্টোরে আগুন

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম অফিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার ভোরে পাঁচলাইশ থানার ভিতরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, থানার স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে তা নির্বাপন করা হয়েছে। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram