বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: মেয়র ডা. শাহাদাত

যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আগামী ১ বছরের মাধ্যমে ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডস্থ ডিটি রোডের সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র।

মেয়র বলেন, চট্টগ্রামের বাণিজ্যিক সুবিধা ও বিনিয়োগ বাড়াতে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করার মাধ্যমে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এছাড়া নগরীর আলোকায়ন ও ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নয়নেও উদ্যোগ নেয়া হচ্ছে।

মেয়র জানান, ৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটিতে ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটি নির্মাণের অংশ হিসাবে সড়কটিতে পূর্বের অযাচিত মালামাল সরিয়ে মূল সড়কের সংস্কার করে সম্পূর্ণ সড়ক বিটুমিনাস কার্পেটিং করা হয়। জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য ৫০০ মিটার ড্রেইন, আরসিসি স্ল্যাব ও ফুটপাত নির্মাণ করা হয় এবং সৌন্দর্য বর্ধনের জন্য পেভমেন্ট টাইলস, কার্ব স্টোন ও রং করা হয়। গ্রীন সিটির অংশ হিসাবে ৪০০ মিটার মিডিয়ান সংস্কার করে গাছ লাগানো হয়। নিরাপত্তার অংশ হিসাবে গাড়ির নিরাপদ লেইন বোঝার জন্য রোড মার্কিং, জেব্রা ক্রসিং ও ক্যাটস আই বসানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, ইয়াছিন চৌধুরী লিটন, জয়নাল আবেদীন, হাজী সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, কামরুন নাহার লিজা, মোঃ আলী, জাহেদুল ইসলাম, এম এ মুছা বাবলু, ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আজিজুল ইসলাম বাদল, মোহাম্মদ শাহজাহান, আনোয়ার হোসেন, ওসমান,আইয়ুব খাঁন, নুর খান, মোঃ রাশেদ, নুর জাহেদ বাবলু, ইয়াছিন আরাফাত, আনোয়ারুল আবেদীন মুন্না, ইউনুস মিয়া জুয়েল, মোহাম্মদ মুরাদ।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram