মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় তারেক রহমানের পক্ষে নগদ সহায়তা বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পক্ষ থেকে চট্টগ্রামের পটিয়া পৌরসভায় অসুস্থ, অসহায় ও দুস্থ বিএনপি নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এই উদ্যোগটি পটিয়া পৌরসভা যুবদলের নেতৃত্বে এবং জেড ফোর্সের সহযোগিতায় বাস্তবায়িত করা হয়েছে যা দলীয় কর্মীদের মধ্যে একটি নতুন উদ্যমের সৃষ্টি করেছে। এই কাজটি তারেক রহমানের দীর্ঘদিনের দৃষ্টিভঙ্গির প্রতিফলন দলের প্রবীণ সদস্যদের প্রতি অকৃত্রিম যত্ন ও সহানুভূতি মূর্ত প্রতিক।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই সহায়তা বিতরণ করা হয়েছে। পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেলের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা, জেড ফোর্সের সদস্যরা এবং বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুয়ারে দুয়ারে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছেন। প্রতিটি পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যাতে অসহায় পরিবারগুলোর প্রাথমিক চাহিদা পূরণ হয়।

এই কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করে আসছেন, বিশেষ করে অসুস্থ ও দুস্থদের প্রতি। এই সহায়তা বিতরণ বিএনপির মানবিক মুখোশ দেখিয়েছে এবং দলের অভ্যন্তরীণ ঐক্যকে আরও মজবুত করেছে।

পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা এই উদ্যোগ নিয়েছি। অসুস্থ অসহায় নেতাকর্মীরা দলের প্রাণ, তাদের পাশে না থাকলে বিএনপির অস্তিত্ব নেই। দুয়ারে দুয়ারে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে তারা অনুভব করে যে দল তাদের কখনো ভুলে যায় না। এটি শুধু অর্থ সাহায্য নয়, বরং মানসিক সমর্থনও। আমরা তারেক রহমানের স্বপ্নবাজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এভাবেই কাজ করে যাব।

যুবদল নেতা সোহেল আরও বলেন, জেড ফোর্সের ভাইদের সহযোগিতায় এই কাজটি সম্ভব হয়েছে। আমরা সবাই মিলে দলের প্রত্যেক স্তরে কাজ করছি।

জেড ফোর্সের সদস্য আলমগীর বাবু ও জিয়া উদ্দিন নোমান বলেন, তারেক রহমানের নির্দেশ আমাদের জীবনধারা। আমরা জেড ফোর্স হিসেবে সর্বদা তারেক রহমানের পক্ষে দাঁড়িয়ে আছি। এই সহায়তা বিতরণে আমাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অসহায় নেতাকর্মীদের চোখে যে কৃতজ্ঞতা দেখলাম, তা আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছে। তারেক রহমনের নির্দেশ আমাদের জীবনধারা—দলের প্রবীন সদস্যদের পাশে থাকা। আমরা এই ধরনের উদ্যোগ আরও বাড়িয়ে নেব, যাতে কোনো কর্মী কখনো অসহায় বোধ না করে।

সহায়তা গ্রহীতাদের মধ্যে একজন অসুস্থ বিএনপি নেতা আবদুন নুর বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ চিকিৎসার জন্য অর্থের অভাবে কষ্ট পাচ্ছিলাম। তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে মনে হচ্ছে নতুন জীবন পেলাম। দল আমাদের কখনো ভুলে যায় না, এটাই বিএনপির শক্তি। আবছার ভাই ও তাঁর দলবল দুয়ারে এসে হাতে হাতে সাহায্য দিয়ে গেলেন, এমন যত্ন আর কোথায় পাব। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্ব বিএনপি আবার ক্ষমতায় আসবে আমরা বিশ্বাস।

অসুস্থ রোকেয়া বেগম বলেন, আমার পরিবার দুস্থ, স্বামীর অসুস্থতায় সংসার চলছিল না। এই নগদ অর্থ পেয়ে অনেকটা স্বস্তি পেলাম। যুবদলের ভাইয়েরা দুয়ারে এসে সব কথা শুনে গেলেন, এটাই তো সত্যিকারের দলীয়তা।

এদিকে যুবদল-জেড ফোর্সের নেতাকর্মী বলেন, এই উদ্যোগ তারেক রহমানের দূরদর্শিতার ফল। তিনি লন্ডন থেকে দলকে নির্দেশ দেন, আর আমরা স্থানীয়ভাবে বাস্তবায়ন করি। বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলে মিলে এই কাজে অংশ নিয়েছে। এটি দেখিয়ে দিয়েছে যে বিএনপি শুধু রাজনীতির দল নয়, মানবিক সংগঠনও। তারেক রহমানের মতো নেতা পেলে দলের প্রতি আমাদের আনুগত্য আরও বাড়ে। আমরা সবাই মিলে তার স্বপ্নের বাংলাদেশ গড়ব।

অর্থ সহায়তা বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক আলমগীর বাবু, জেড ফোর্সের সদস্য জালাল উদ্দীন টিটু, জিয়া উদ্দিন নোমান, মোহাম্মদ আলী, বিএনপি নেতা আবদুল করিম, জসিম উদ্দিন মল্ল, আবদুল হাকিম, হিজবুল বাহার, বেলাল, ফারুক, সাইফুদ্দীন সোহেল, ওমর ফারুক, নুরুল আবিদ প্রমি, নাঈমুল হক,ফরিদুল আলম, ইব্রাহিম মির্জা, মো. জিয়া, বোরহান উদ্দিন, মোরশেদ, আলমগীর, রনি, হাসান, মজিদ, জাহাঙ্গীর, আসিফ হাসান, ইনজিহারুল ইসলাম সবুজ, মাঈনুল কালাম বাবু, জালাল উদ্দীন ছোটন, সাইফুল ইসলাম, নাজিম উদ্দীন, নাঈমুল ইসলাম, আবু মুছা, হাজী টিংকু, মোজাহেদুল ইসলাম, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, লোকমান হোসন, হারুন, আজিজ, জাহেদ, মুজাহিদ, শফিউল আলম, মহিউদ্দিন, নয়ন, গালিব, আরিফ হাসান পাভেল, ফারুকুল ইসলাম, লোকমান হাকিম, ওসমান, খোরশেদ আলম, মিজানুর রহমান জীবন, শহীদুল ইসলাম মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram