মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়াই জাতির মহানায়ক : ব্যারিস্টার মীর হেলাল

শহীদ জিয়াই জাতির মহানায়ক : ব্যারিস্টার মীর হেলাল

বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, ৭১ সালে অসীম সাহস আর দেশপ্রেম নিয়ে স্বাধীনতার ঘোষণা, জীবনবাজী রেখে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেওয়া, যুদ্ধ শেষে ব্যারাকে ফিরে যাওয়া আবার ‘৭৫ এ দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতীকে মুক্ত করার মাধ্যমে শহীদ জিয়াই বাংলাদেশের কিংবদন্তি মহানায়ক হয়ে ওঠেছিলেন। তাঁর কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনে তাঁর আমৃত্যু বিরামহীন সংগ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে।

শুক্রবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিপ্লব উদ্যানে হাটহাজারী উপজেলা, পৌর বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর শহীদ জিয়া ও তার দল বিএনপির নাম নিশানা মুছে ফেলার অবিরাম চেষ্টা করেও আওয়ামী ফ্যাসিস্টরা সফল হয়নি। বিএনপির শিকড় বাংলাদেশের সাধারণ মানুষের মনের অতি গভীরে। ভবিষ্যতেও বিএনপির পথ চলায় যারা চ্যালেন্জ করবে তারা জনজোয়ারে ভেসে যাবে।

এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহবায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, আইয়ুব খান পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলাস্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাসের উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল, উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, কামরুদ্দিন নাহিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম প্রমুখ।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram