মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে মো. রোহান উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৮ মিনিটে উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর খানকা শরীফের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই খানকা শরীফের শিক্ষার্থী। তার বাড়ি কদলপুর এলাকায়। তবে সে সাঁতার জানত না।

সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টা ৮ মিনিটে গোসল করতে পুকুরে যায় শিশুটি। হঠাৎ পুকুরে তলিয়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram