মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ার যুবদল নেতা মোকাম্মেল গ্রেপ্তার চাঁদাবাজি ও অপহরণ মামলায়

পটিয়ার যুবদল নেতা মোকাম্মেল গ্রেপ্তার চাঁদাবাজি ও অপহরণ মামলায়

পটিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুলাই পটিয়া থানায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোকাম্মেল হক তালুকদার (৪৯) কে পূর্ব আশিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী মো. আরাফাত (২৬) কেও আটক করা হয়।

পৃথক অভিযানে গ্রেফতার করা হয় খাইরুল ইসলাম মুন্না (২৭) কে। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা তদন্তাধীন রয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেফতারকৃত মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে খাইরুল ইসলাম মুন্নার বিরুদ্ধে ২টি মামলা আদালতে চলছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram