মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে জামায়াতে ইসলামীর প্রার্থী মোটরসাইকেল শোডাউন

সন্দ্বীপ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদারের নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা জামায়াতের উদ্যোগে এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

তিনি বলেন, আজকের এই মহৎ আয়োজনে উপস্থিত সকল প্রিয় ভাইদের জানাই আন্তরিক সালাম ও ভালোবাসা। এই মোটরসাইকেল শোডাউন আমাদের ঐক্য, শৃঙ্খলা ও পরিবর্তনের অঙ্গীকারের প্রতীক। আপনাদের অংশগ্রহণ প্রমাণ করেছে— দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন এখন আন্দোলনে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমরা আল্লাহর উপর ভরসা রেখে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের রাজনৈতিক ও নৈতিক অবস্থান তুলে ধরছি। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা অর্জন নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন করা।

মুহাম্মদ আলাউদ্দীন সিকদার সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তাদের নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমেই আজকের শোডাউন সফল হয়েছে। আসুন, এই উদ্দীপনাকে পুঁজি করে আমরা আগামীর দিনগুলোতেও একই শৃঙ্খলা, সাহস ও আন্তরিকতা নিয়ে মাঠে থাকি।”

তিনি আল্লাহর নিকট দোয়া করে বলেন, “আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন, আমাদের ঐক্য অটুট রাখুন এবং চূড়ান্ত বিজয় দান করুন।”

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram