সাতকানিয়া উপজেলায় ৭০ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর কাঞ্চনা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার যুবকের নাম মো. শওকত (২৫)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একা বসবাস করা বৃদ্ধার বাড়িতে শওকত ঢুকে মুখে কাপড় গুঁজে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী প্রতিবেশীদের সহায়তায় থানায় অভিযোগ করেন।
খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশ দুপুরে অভিযান চালিয়ে এলাকা থেকেই শওকতকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুদীপ্ত রেজা জানান, ৭০ বছরের এক বিধবাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. শওকতকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









