মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল নিয়ে আসা জাহাজ ভিড়েছে ডলফিন জেটিতে

ডিজেল নিয়ে আসা জাহাজ ভিড়েছে ডলফিন জেটিতে

ডিজেল নিয়ে আসা ‘এমটি টর্ম দামিনি’ চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ডলফিন জেটিতে ভিড়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে আনা হয় জাহাজটি। এর আগে জাহাজ থেকে কিছু ডিজেল লাইটারিং (ছোট ট্যাংকারে খালাস) করা হয়। বিপিসি, বন্দর ও জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্দরের নিয়ম অনুযায়ী, জোয়ারের সময় বহির্নোঙর থেকে মোহনা ও কর্ণফুলী নদী (চ্যানেল) দিয়ে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়া করেন বন্দরের নিজস্ব পাইলটরা। এ কাজে সহায়তা করে একাধিক শক্তিশালী টাগবোট।

সূত্র জানায়, প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই বহির্নোঙরে পৌঁছায়। একই সময়ে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আসে ‘এমটি লুসিয়া সলিস’।

সেটি বুধবার বন্দরের ৫ নম্বর ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হয়। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram