মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলা: সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

দুদকের মামলা: সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রীর গাড়িচালক গ্রেপ্তার

কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদার (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইলিয়াস তালুকদার শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের মৃত সালেহ আহমেদের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম। পুলিশ জানায়, গ্রেপ্তার ইলিয়াস দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

জানা গেছে, কয়েক মাস আগে দুদকের অভিযানে ইলিয়াসের বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়েছে, যা বিদেশে সম্পদ অর্জন, অর্থপাচার এবং ব্যবসা‑লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওই সময় দুদক জানায় উদ্ধার নথিগুলো বিস্তারিতভাবে যাচাই করা হবে এবং তা আইনি প্রক্রিয়ায় উপস্থাপন করা হবে।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram