মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বার’র উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি

‘প্রতিজনে গাছ লাগাই- সবুজে সাজাই মীরসরাই’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের ন্যায় এবারও গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন। বুধবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

তিনি বলেন- ‘গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ- প্রকৃতি বাঁচাতে গাছের বিকল্প নেই। পরিবেশ বাঁচাতে দুর্বার’র এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। আমি দুর্বার’র সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি’।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ্ আলম ও থানা বিএনপি সদস্য দিদারুল আলম।

সংগঠনের সভাপতি রিপন কুমার দাশের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় ও পরিবেশ বন্ধু ইয়াসির আরাফাতের সহযোগিতায় উপস্থিত ছিলেন দুর্বার’র আজীবন সদস্য জয়নাল আবেদিন ভূঁইয়া, মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষক তুষার কান্তি দাশ, মুহাম্মদ শহীদুল ইসলাম ও শওকত রুনেল, রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাদাত মামুন, নুরউদ্দীন সেলিম, শহীদুল ইসলাম রিপন, শাহেদ ইকবাল চৌধুরী ও এম মাসুদ রানা, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য তরিকুর রহমান বাবু, দুর্বার স্বেচ্ছাসেবী রিয়াজ উদ্দীন রাকিব, আমজাদ হোসেন জিহান, আলা উদ্দীন, মেজবাহ্ উদ্দিন, আসিফুল ইসলাম, জোবায়ের আলম অপু, ফোরহান উদ্দীন, মোহাম্মদ মারুফ প্রমুখ।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram