মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে জমিতে পড়েছিল যুবকের মরদেহ

বাঁশখালীতে জমিতে পড়েছিল যুবকের মরদেহ

বাঁশখালীতে ধানের জমি থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে। তার সন্তান মৃগী রোগী বলে জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার‌ জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে মোজাহের উদ্দিন একটি চায়ের দোকানে চা নাস্তা খায়। বাড়ি ফেরার পথে ধানের জমিতে পড়ে যায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram