মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চকরিয়ায় বাস-জিপ সংঘর্ষে একজন নিহত

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাসেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আরও ২ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেলের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার এলাকায়। এছাড়া আহত দুই জনের মধ্যে একজনের নাম শাহিন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের এক যুবকের মৃত্যু হয়েছে। আরও দুইজন গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনই মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মোটরসাইকলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram