সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ৩৬তম সিন্ডিকেট সভা স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সিন্ডিকেট সভাপতি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত সদস্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক শাখা-০২) মিজানুর রহমান (অনলাইনে যুক্ত), ইউজিসির মনোনীত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন এবং রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।
সভার শুরুতে সিন্ডিকেট সভাপতি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং আলোচনা শুরু করেন। এরপর সভার সার্বিক কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।
মূল আলোচনায় ৩৫তম সিন্ডিকেট সভার গৃহীত প্রস্তাবনার অনুমোদন এবং ৩৬তম সভার আলোচ্যসূচির বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা ও অনুমোদন, ইউনিভার্সিটির বর্তমান অবস্থা এবং সার্বিক মানোন্নয়নসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।









