মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. জয়নাল আবেদীন (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন বারয়ৈরডালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

জানা গেছে, জয়নাল মোটরসাইকেল চালিয়ে ছোট দারোগারহাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।

এ সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram