মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে ট্রাকচাপায় যুবক নিহত

হাটহাজারীতে ট্রাকচাপায় যুবক নিহত

হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাফেজ সাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনার বাড়ির মো. রফিকের ছেলে। তিনি ওমানে একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সংবাদকর্মী ইমান উল্লাহ ইমন জানান, সাকিব তার নানার বাড়ি বেড়াজালী থেকে মামাতো ভাইকে সঙ্গে নিয়ে শহরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে হাটহাজারী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক ওই মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সাকিব সড়কে ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার সঙ্গে থাকা মামাতো ভাই আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ মর্মান্তিক মৃত্যুর খবরে সাকিবের পরিবার ও নিজ এলাকা কাঞ্চননগরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram