মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে ৬০০ লিটার মদসহ গ্রেপ্তার ২

শিশুকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেপ্তার ১

হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাট এলাকায় অভিযান চালিয়ে ৬০০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল পৌনে সাতটার দিকে মজলিশের দীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ বাদশা (৪০) ও একই থানার টিনটহরী ইউনিয়নের বড়ডলু (গুতাইছড়ি) এলাকার আব্দুল হকেরে ছেলে আনোয়ার হোসেন (৩১)।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

 

[print_link]

WhatsApp
Facebook
X
LinkedIn
Email
Telegram