মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুইদিনে বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী ১৭টি অ্যারাইভাল ও ১৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। এ সময় বাতিল হয়েছে ৭টি ফ্লাইট।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ১টি অ্যা রাইভাল ও ১টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটেট ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শাহ আমানত বিমানবন্দরের ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।









