ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্যমন্ত্রীর সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির মতবিনিময়

প্রতিনিধি, খাগড়াছড়ি ::
মে ১১, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপির সাথে মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার (১১ মে ২০২৬) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবসার, মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। বক্তারা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।