ঢাকাশুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কবি দীপক স্মৃতি পদক পেলেন কবি ও প্রাবন্ধিক আবু রাইহান

নগর নিউজ, নিজস্ব সংবাদদাতা, কলকাতা ডেস্ক:
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রয়াত কবি দীপক হালদারের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ডায়মন্ড হারবারের কবি কুঞ্জে অনুষ্ঠিত হল বিশেষ স্মরণ অনুষ্ঠান। কবির নিজস্ব বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল কবি দীপক হালদার স্মৃতি সংসদ। এবারের আয়োজনে প্রথমবার চালু করা হয় ‘দীপক পদক’। প্রথম প্রাপক হিসেবে এই সম্মান পেলেন কবি ও প্রাবন্ধিক আবু রাইহান।

অনুষ্ঠানের সূচনায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন স্মৃতি সংসদের কর্মকর্তা ও কবি অরুণ পাঠক। স্বাগত ভাষণ দেন সংসদের আর এক কর্মকর্তা কবি দিলীপ কুমার প্রামাণিক। এরপর প্রয়াত কবির নির্বাচিত একগুচ্ছ কবিতা পাঠ করেন আয়োজক কবি চন্দন মিত্র এবং সাংবাদিক ও কবি সৈকত ঘোষ।

তাঁর কবিতার বৈশিষ্ট্য ও সাহিত্যকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঘনিষ্ঠ দুই স্বজন কবি রফিক উল ইসলাম ও কবি তাজিমুর রহমান। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক শাকিল আহমেদ, কবি খাইরুল আনাম, কবি গৌতম মণ্ডল, কবি সুনেন্দু পাত্র, কবি নাগ সেন, সাংবাদিক গৌতম মণ্ডল এবং কবি অমলেন্দু বিকাশ দাস-সহ বিশিষ্টজনেরা।

প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে প্রবর্তিত ‘কবি দীপক হালদার স্মৃতি পদক’ এদিন প্রথমবারের মতো তুলে দেওয়া হয়। আবু রাইহানের হাতে স্মারক সম্মান তুলে দেন প্রয়াত কবির স্ত্রী জয়ন্তী হালদার।

স্মরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সমীর বাউলের গান বিশেষ মাত্রা যোগ করে। কবিতা পাঠ, আলোচনা, স্মৃতিচারণ ও সংগীতের মধ্য দিয়ে প্রয়াত কবির সাহিত্যকর্ম ও স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।