কক্সবাজারের টেকনাফে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইসমাইলকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরীপাড়া এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি বলেন, ইসমাইলের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানায় মাদকের একটি মামলা ছিল। ওই মামলায় আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন ইসমাইল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

