ঢাকাশনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে মন্দিরের পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
মে ২২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। শুক্রবার (২২ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে অপু দাশগুপ্ত নামে এক কিশোর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মানিকছড়ি থানার এসআই সৈয়দ আহমদ বলেন, প্রাথমিকভাবে লাশের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হিসেবে এলাকায় ঘুরে বেড়াতো। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।