ঢাকাশুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাহিত্যিক সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের জন্মশুভদিনে প্রকাশিত হলো ‘এবং মৌশল পর্ব’

নগর নিউজ, কলকাতা ডেস্ক:
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

কবি ও সাহিত্যিক সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের জন্মশুভদিন উপলক্ষে ১ সেপ্টেম্বর কলকাতার নান্দীমুখ সংস্কৃতি কেন্দ্রের স্বপ্না সভাঘরে সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর নতুন কাব্যগ্রন্থ ‘এবং মৌশল পর্ব’-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। এই অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, সঙ্গীতশিল্পী ও সংস্কৃতিজগতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের সাহিত্যচর্চা ও কবিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নতুন কাব্যগ্রন্থের বিষয়বস্তু, কবিতার ভাষা এবং জীবন ও সমকাল সম্পর্কিত ভাবনা নিয়ে উপস্থিত সাহিত্যিকদের মধ্যে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে মিহির চক্রবর্তী, নমিতা চৌধুরী, চিত্রা লাহিড়ী, সৈয়দ কওসর জামাল, অমিতাভ মিত্র, পুলহ সরকার, আত্রেয়ী পাল, নিবিড় সাহা, চন্দ্রাবলী মুখোপাধ্যায়, তন্ময় মণ্ডল, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, গৌতম তালুকদার, দেবাশিস মজুমদার, ডালিয়া হালদার-সহ সাহিত্য ও সংস্কৃতিজগতের আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালনা ও সামগ্রিক পরিকল্পনায় ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শুভদীপ রায়। তাঁর সঞ্চালনায় গ্রন্থপ্রকাশ, আলোচনা ও অন্যান্য পর্ব অনুষ্ঠিত হয়।

আগামী বাংলা প্রেস এণ্ড মিডিয়া-র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জন্মশুভদিন উপলক্ষে সত্যপ্রিয় মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর নতুন কাব্যগ্রন্থের প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির মূল পর্ব সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।