ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পে স্কেল বাস্তবায়ন: যে মাস থেকে নতুন বেতন পাওয়া যাবে!

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৬-২৭ অর্থবছর থেকে তিন ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চিন্তা করছে সরকার। সে অনুযায়ী, আগামী জুলাই থেকে নতুন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পাওয়া শুরু হতে পারে।

প্রাথমিকভাবে শুধু বেতনের অংশ বাড়লেও ভাতা বৃদ্ধিতে আরও অন্তত দুই অর্থবছর লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে গঠিত পে-কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এটি ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আগামী অর্থবছরের বাজেটে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া প্রস্তুত করেছে। প্রধামন্ত্রীর অনুমোদন পেলে এটি বাস্তবায়ন শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।