ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন কমিটিতে থাকলেন না এনসিপির ২৩ নেতা

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির শীর্ষস্থানীয়সহ অন্তত ২৩ জন নেতার দল ছাড়ার খবর পাওয়া গেছে। কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এনসিপি সূত্র।

শুক্রবার (১৫ মে) বিকেলে এনসিপি সূত্র জানায়, পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য আছেন দুইজন যুগ্ম আহ্বায়ক, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং দুই সহ সাংগঠনিক সম্পাদক।

কমিটির দপ্তর সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানো মোহাম্মদ রাফসান জানি জানান, ২৩ জন ঢাকায় পদত্যাগ পত্র পাঠিয়েছেন। আরও ৬-৭ জন পদত্যাগ করতে পারেন বলে শোনা যাচ্ছে।

নিজের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, আমি চেয়েছিলাম দপ্তর সম্পাদক পদ, এটাই পেয়েছি। কিন্তু ব্যক্তিগত চাওয়া-পাওয়া শেষ কথা নয়। এখানে অনিয়ম হয়েছে। অনিয়মের অংশীদার হতে চাই না বলে আমি পদত্যাগ করেছি।

মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে ১৬৯ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে দলের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটি গঠনের বিষয় ঘোষণা দিয়ে জানানো হয়।

কমিটি গঠনের পর বৃহস্পতিবার রাতে গণপদত্যাগের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন কয়েকজন এনসিপি নেতাকর্মী। কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন ফেসুবকে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন।

পোস্টে আরিফ মঈনুদ্দিন বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের ঋণ শোধ করার শক্তি আল্লাহ আমাদের দিন। পুরোনো ব্যবস্থা ভেঙে এনসিপি যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগকারী রাফসান জনি বলেন, একটা সময় ছিল আমাদের কর্মসূচিতে ২০ জন মানুষ হতো। আমাদের চেয়েও সাংবাদিক বেশি আসতেন কর্মসূচিতে। এই ১৬৯ জনের কমিটিতে যদি সেই ২০ জনে থাকা লোকজন বাদ যায়, তাহলে এই কমিটি কীভাবে মেনে নেওয়া যেতে পারে।

তিনি বলেন, তিন-চারজন মিলে ১৬৮ জনের একটা তালিকা ঢাকায় পাঠায়। এখানে (কমিটির) ৮০ শতাংশকে অপিরিচিত মুখ। শুরুর দিকে যারা ছিল তাদের অনেকে পদে নেই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।