দীর্ঘ ১৫ বছর পর সরকার গঠন করেছে বিএনপি। বিগত আওয়ামী লীগ আমলে মামলা হামলা,কারাবন্দি ঈদ উদযাপনসহ নানামুখী হয়রানিতে কেটেছে বিএনপি নেতাকর্মীদের ঈদুল ফিতর। তবে এবার দীর্ঘ প্রতিকূল সময় পেরিয়ে আসা বিএনপি নেতাকর্মীরা মনের আনন্দে নির্ভয়ে ঈদের জামাত আদায় করবেন। তাইতো চট্টগ্রামে বিএনপির দলীয় মন্ত্রী, এমপি এবং দলটির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ আদায় করবেন, ঈদের পবিত্র দিনটি কে কোথায় কাটাবেন? এমন কৌতুহল অনেকের।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী ::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার ঈদ উল আযহা পালন করবেন চট্টগ্রামে। তিনি কাট্টলী নিজ বাড়ির মসজিদে ঈদ উল আযহার নামাজ আদায় করবেন। এরপর তিনি তাঁর নগরীর মেহেদীবাগের বাসায় অবস্থান করবেন বলে জানা গেছে। সেখানেই নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মন্ত্রীপুত্র বিসিবি পরিচালক ইসরাফিল খসরু চৌধুরীও পিতার মতো কাট্টলীস্থ নিজ বাড়ির মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী::
ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির চট্টগ্রাম সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। তিনি চট্টগ্রাম-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য মীর হেলাল নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদ উল আযহার নামাজ আদায় করবেন। এরপর তিনি হাটহাজারী উপজেলার মীরেরখীল মীরবাড়িস্থ নিজ বাড়িতে যাবেন এবং সেখানে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান করবেন। বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর চট্টেশ^রীর গোয়াছি বাগান ডালিয়া গুঞ্জে নেতাকর্মীদের সাথে সময় কাটাবেন। ঈদেও পরেরদিন বিকেলে গ্রামের বাড়িতে থাকবেন এবং সেখানে গরু জবাই কওে প্যাকেট করে দুস্থদেও মাঝে বিতরণ করবেন।
চসিক মেয়র ::
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরে ঈদ করবেন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নামাজ শেষে বাকলিয়া বাসায় যাবেন। সেখান থেকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করবেন সারাদিন। সারাদিন তিনি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াবেন বলে জানা গেছে।
এরশাদ উল্লাহ::
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। তিনি চান্দগাওস্থ বাড়ির মসজিদে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
গিয়াস উদ্দীন কাদের চৌধুরী::
চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছেন। যদি চট্টগ্রামে আসেন তাহলে রাউজান উপজেলার গহিরা নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
মাহবুবের রহমান শামীম ::
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ঈদ করবেন চট্টগ্রামে। তিনি নগরীর বাসভবনস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বাসায় অবস্থান নিবেন। পরের দিন নোয়াখালীর হাতিয়াস্থ গ্রামের বাড়িতে যাবেন। সেখানেও পশু কোরবানি দিবেন এবং এলাকার মানুষের মাঝে মাংস বিতরণ করবেন। পরে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে সময় কাটাবেন।
আবুল হাশেম বক্কর ::
বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ঈদ উল আযহার নামাজ পড়বেন নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। এরপর তিনি নগরীর বাটালী রোডের বাড়িতে থাকবেন এবং বিকেলে আগত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
আবু সুফিয়ান ::
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তিনি নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদেও নামাজ আদায় করবেন। এরপর নগরীর চান্দঁগাও আবাসিক এলাকার বাসভবনে পশু কোরবানি দিবেন। পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
সাঈদ আল নোমান::
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান তুর্য্য ঈদ উল আযহার নামাজ আদায় করবেন চট্টগ্রামে। তিনি নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে নামাজ আদায় করবেন। এরপর তিনি রাউজান উপজেলার গহিরাস্থ গ্রামের বাড়িতে যাবেন এবং সেখানে তিনি তাঁর প্রয়াত পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারত করবেন। এরপর বিকেলে তিনি নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসায় অবস্থান করবেন এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
সরওয়ার জামাল নিজাম ::
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি ঈদের নামাজ আদায় করবেন আনোয়ারা উপজেলার বারখাইনস্থ তৈলারদ্বীপ নিজ গ্রামের বাড়িতে। বাড়িতে পশু কোরবানি দিয়ে সারাদিন বাড়িতে থাকবেন এবং নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েন এমপিপুত্র শাহওয়াজ জামাল নিজাম সনি।
এনামুল হক এনাম ::
চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি পটিয়ার নিজ গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন।

