ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: এসপি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৫, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলা পুলিশের সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান–প্রদান ও টিমওয়ার্কের মাধ্যমে জনগণের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (১৪ মে) জেলা পুলিশ কার্যালয়ে ডিবি ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা–সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সব সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মো. মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।