ঢাকাশনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ করতে বিআরটিএর বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন পরিবহন কাউন্টারে বিশেষ পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

​রবিবার (৩১ মে) সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রামের অলংকার, এ.কে. খান, বহদ্দারহাট, নতুন চাঁদগাঁও থানা এবং নতুন ব্রিজ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মিনাল ও কাউন্টারে এই কার্যক্রম চালানো হয়।

বিআরটিএ-এর সদ্য যোগদানকৃত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান-এর জরুরী নির্দেশনায় এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​এসময় বিআরটিএ কর্মকর্তারা বিভিন্ন কাউন্টারের চালক, হেল্পার, সুপারভাইজার ও কাউন্টার ম্যানেজারদের সাথে মতবিনিময় করেন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।

​বিআরটিএ চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-পরবর্তী সময়ে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে তাদের এই তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।