ঢাকাবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভুতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়: এমপি এরশাদ উল্লাহ

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-৮ আসনের এমপি ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ভুতুড়ে বিদ্যুৎ বিল কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এরকম বিল যেন জনগণকে দিতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়ন করা।কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে।

এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক রোধে অ্যান্টির‌্যাবিস ভ্যাকসিন, ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ, পৌরসভার জি আর (চাল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন বীজ-সার, সবজি বীজ, ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এরশাদ উল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ্ চৌধুরী ও মেহেদী হাসান সুজন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।