ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৫, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমা বেগম সিরাজী (৬০) ফেনী পৌর সদরের দক্ষিণ চড়িপুর এলাকার ইফতেখার আহমেদের স্ত্রী। তিনি বারইয়ারহাট কলেজ গেট এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সড়ক পার হওয়ার সময় শান্তি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।