ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় যুবদল নেতা আসাদুল আলম টিটু’র অসুস্থ বাবার পাশে ড্যাব

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৪, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আসাদুল আলম টিটু’র পিতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন মোঃ নুরুল আলমের চিকিৎসার খোঁজখবর এবং তদারকি করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডাক্তার বেলায়েত হোসেন ঢালী’র নেতৃত্বে তত্ত্বাবধান করছেন চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগীয় প্রধান ডাক্তার হাসানুজ্জামান। এরআগে অসুস্থ যুবদল নেতার পিতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডাক্তার সাদ্দাম হোসেন, ডাক্তার এস এম রিয়াসাদ শাহাবুদ্দিন, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার সাগর দেব তপু, ডাক্তার মাইমুন রিদওয়ান চৌধুরী, ডাক্তার মোঃ ওসমান, নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার রিয়াদ আল মারজক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, ডাক্তার মাহমুদুল হাসান, ডাক্তার সালাউদ্দিন স্বপন, চবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল করিম, ৩১ নং আলকরন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।