নগরীর কোতোয়ালী ও খুলশীতে অভিযান চালিয়ে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার (১৫ মে) দিনে কোতোয়ালী ও খুলশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাটালী রোডের বাসিন্দা সুমন বৈদ্য এবং তার স্ত্রী ফাল্গুনী বৈদ্য।
পুলিশ জানিয়েছে, তারা অর্থঋণের মামলায় তিন মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজায় ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন। কোতোয়ালী থানার একটি টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

