ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেআরএমের পণ্যবাহী বেপরোয়াপরিবহন, দারোয়ানের পেটে ঢুকে গেল রড

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৫, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির ঈদের বাকি কেবল ১৪ দিন। খরচ নিয়ে পেরেসানিতে টালমেটাল  কসমোপলিটন এলাকার দারোয়ান আব্দুল মান্নান (৬১)। হাজারো ভাবনা নিয়ে তিনি সেই এলাকার গলির দোকানের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন। মুহূর্তেই কেএসআরএমের পণ্যবাহী এক বেপরোয়া ট্রাক এসে ধাক্কা দেয় তাকে। গাড়িতে থাকা খোলা রড তার পেট ছেঁদ করে আঘাত করে পেছনের দোকানেও। পশু জবাইয়ের মত রক্তস্রোতে ভরে যায় রাস্তা। এ যেন কেএসআরএমের কোরবানির নমুনা।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের কসমোপলিটন এলাকার আবাসিক এলাকায়। নিহত আব্দুল মান্নান নোয়াখালীর মোহাম্মদ খোরশেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, মান্নান আবাসিক এলাকার একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। পেছন থেকে রোডবাহী একটি ট্রাক এসে তার পেটের ভিতরে ঢুকে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তার পেট থেকে টেনে রড বের করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীরা বলেন, দারোয়ান মান্নান প্রথমে একটা দোকানে পান খান। এরপর তিনি সেই চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করেন। চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ট্রাকটিতে থাকা বেশকিছু রড তার পেট ভেদ করে পেছনের দোকানে আঘাত করে। এরপর আমরা অনেকে মিলে রোড থেকে তাকে টেনে বের করি। গরু জবাই করলে যে রকম রক্ত বের হয়, মান্নান ভাইয়ের রক্ত সেভাবে রাস্তার মধ্যে স্রোত নামে। ঘটনার দীর্ঘক্ষণ পরেও কেএসআরএমের কোন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি, সহমর্মিতা জানায়নি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।