ঢাকাশনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চসিকের জন্য ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে ২২, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য ‘ঈদ বোনাস’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সিটি কর্পোরশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে চেক হন্তান্তর করেন তিনি।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য এক কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এরআগে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবন থেকে পায়ে হেঁটে নিজের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে বিএনপি চেয়ারম্যান তাঁর রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।