ঢাকাবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে পতেঙ্গা থানা যুবদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল পতেঙ্গা থানার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে পতেঙ্গা থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।

এতে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ -সংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এসব তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সম্পাদক মোহাম্মদ ইকবাল, আরো উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আজাদ, মোঃ শাহজাহান, পতেংগা থানা যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন জুয়েল, মোঃ ইকবাল হোসেন, মোঃ আক্কাস, মোঃ জিলহাজ্জ শাকিল, মোঃ রানা, মোঃ নিজাম, মোঃ মামুন, মো ঃফারুক, মোঃ মিন্টু, মোঃ শাহরুক, মোঃ ইউসুফ শাকিল প্রমুখ।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা আগামী দিনে সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।