ঢাকাবুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাঙ্গনে কোনো নৈরাজ্য চলবে না : শরিফুল ইসলাম তুহিন

নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অতীতের স্বৈরাচারী সরকারের আমলের মতো শিক্ষাঙ্গনে আর কোনো ধরনের নৈরাজ্য বা জোরজুলুম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​আজ মঙ্গলবার ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, রাজনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ছাত্র রাজনীতির করণীয় শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম তুহিন বলেন, ​”অতীতে ছাত্রলীগ যেভাবে ক্ষমতার জোরে সাধারণ শিক্ষার্থীদের তাদের মিছিল-সমাবেশে যেতে বাধ্য করতো, সেই দিন এখন আর নেই। ছাত্রদল সবসময় আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। আমাদের সংগঠনে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। ছাত্রদল হবে এ দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রকৃত মুখপাত্র।”

​তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সবসময় পাশে থাকতে হবে। যেকোনো সমস্যা সমাধানে কলেজ প্রশাসন কিংবা অন্য যেকোনো জায়গায় শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়ে ঢাল হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

​ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে এবং সদস্য সচিব মির্জা ফারুকের সঞ্চালনায় সভায় কলেজের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

​

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।