ঢাকাবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রৌফাবাদে চোখে গুলিবিদ্ধ শিশু রেশমী মারা গেছে

নিজস্ব প্রতিবেদক ::
মে ১৪, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

নগরীর বায়েজিদ থানার রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেলে ১১ বছর বয়সী শিশুটি মারা যায়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে ভর্তি ছিল। আজ সকালে মারা গেছে।

গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এসময় রেশমী গুলিতে আহত হয়। বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়। গুলি তার বাম চোখে লাগে।

নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় নিহত রাজুর মায়ের করা মামলায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।