ঢাকাশনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ির চা বাগানে মিললো ৫ বন্দুক

নিজস্ব প্রতিবেদক ::
মে ২২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) বেলা ১২টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে।

হারুয়ালছড়ির ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী জানান, কিছুদিন ধরে আমরা সুজানগর ও রাঙ্গাপানি চা বাগান এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তৎপর হই। এই তৎপরতার প্রেক্ষিতে কিছু অপরাধী অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। পরে ভূজপুর থানা পুলিশকে সাথে নিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।